আন্তর্জাতিক ডেস্ক, ১০ এপ্রিল:
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃগঠনের লক্ষ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের বৈঠক আগামীকাল ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিশ্চিত করেছেন, বৈঠকটি আগামীকাল ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। আলোচনায় দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক ছাড়াও ইউক্রেন ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী (রাশিয়া ও মধ্য ইউরোপ বিষয়ক) সোনাতা কুল্টার।
দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন